1. singairnews@gmail.com : singairnews.com :
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:০৭|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা, আসামি ১২০০

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ৩, ২০২৪,
পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা, আসামি ১২০০
প্রতীকী ছবি।

খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য সুমন কুমার ঘরামী নিহতের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) রাতে লবণচরা থানার উপপরিদর্শক মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় ১২০০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) লবণচরা থানার ওসি মমতাজুল হক আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কনস্টেবল সুমনকে মারধর করেন বিক্ষোভকারীরা। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ সদস্যের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। সুশীল কুমার ঘরামী ও গীতা রানী ঘরামীর সন্তান তিনি। সুমন স্ত্রী ও মেয়েকে নিয়ে নগরের বয়রা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ