1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৭:১৫|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

মোংলায় বিএনপির শান্তি কমিটি গঠন

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪,
মোংলায় বিএনপির শান্তি কমিটি গঠন

দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পাহারায় নেমেছে বিএনপি।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে রামপাল উপজেলার হিন্দু অধ্যুষিত সন্নাসী বাজার এলাকায় নেতাকর্মীরা পাহারা কার্যক্রম শুরু করেন। মোটরসাইকেল নিয়ে এ নিরাপত্তা টহল চলছে রামপাল উপজেলার ১০টি ইউনিয়নে।

এদিকে মোংলা উপজেলায় বিভিন্ন মন্দির, গির্জা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার পাহারা শুরু করেছে স্থানীয় বিএনপি।

মঙ্গলবার দুপুরে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী নেতাকর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক করে যাবতীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেন। এ কমিটির সবাইকে সজাগ থেকে পাহারার নির্দেশনা জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ