1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৭:১৬|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

সিরাজগঞ্জে জনবহুল রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪,
সিরাজগঞ্জে জনবহুল রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি।

সিরাজগঞ্জে জনবহুল একটি রাস্তার পাশের ঝোপ থেকে ৫ দিন ধরে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) দুপুরের দিকে সিরাজগঞ্জ-ধানগড়া আঞ্চলিক সড়কে সদরে উপজেলার বহুলী ইউনিয়নের আলোকদিয়া গ্রাম থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, আলোকদিয়া এলাকায় রাস্তার পাশে একটি গাছের গোড়ায় ঝোপঝাড়ের মধ্যে তিন-চারদিন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। জেলা শহর থেকে রায়গঞ্জ উপজেলাগামী জনবহুল এই সড়কে যাতায়াতের সময় বিষয়টি টের পায় যাত্রীরা। বুধবার সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসিবুল্লাহ বলেন, আলোকদিয়া এলাকায় রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে মরদেহটি পড়েছিল। ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে গায়ে লুঙ্গি পড়া থেকে বোঝা যায় নিহত ব্যক্তি একজন পুরুষ। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ