1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০১|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪,
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় । পুরোনো ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৭ আগস্ট) রাতে উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবীর পরিপ্রেক্ষিতে ৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সাথে এক জরুরি বৈঠকের সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৭ দফা দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় ২৪ ঘণ্টার মধ্যে সকল ধরনের দলীয় শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং অবিলম্বে আইন প্রণয়ন করে ছাত্র সংসদ চালু করে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ