1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৫৭|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

খোঁজ মিলছে না কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফের

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, জুলাই ২৮, ২০২৪,
খোঁজ মিলছে না কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১নং সমন্বয়ক আরিফ সোহেল। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১নং সমন্বয়ক আরিফ সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার।

শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার নিজ বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

আরিফের ছোটো বোন উম্মে খায়ের ঈদি বলেন, রাত ৩টা ৪০ মিনিটের দিকে বাসায় সাদা পোষাকে ৮ থেকে ৯ জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আসেন। তারা কথা বলার জন্য দরজা খুলতে বলেন। আমরা তাদের পরিচয় জানতে চাইলে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। এরপর তারা গেট ভেঙে ভিতরে ঢুকতে চাইলে আমরা দরজা খুলে দিই।

তিনি আরও বলেন, বাসায় ঢুকে তারা আমাদের ফোন আটকে বাড়ি তল্লাশি করে। এরপর আমার দুই বড় ভাই আরিফ ও জুয়েলকে নিয়ে চলে যায়। জুয়েল ভাইকে সাভারের গেন্ডা এলাকায় নামিয়ে দিয়ে আরিফ ভাইকে আশুলিয়া থানায় নিয়ে যাবে বলে জানায় তারা। তবে গাড়িটিকে আমার ভাই ঢাকার দিকে চলে যেতে দেখেছেন।

আরিফকে তুলে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সাইদ বলেন, আমরা এ নামে কাউকে তুলে আনিনি। এ বিষয়ে কিছুই জানি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ