1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৫৭|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

ঢাবির হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ শিক্ষার্থীদের

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ৪, ২০২৪,
ঢাবির হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ শিক্ষার্থীদের

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা আবাসিক হলসমূহে তালা ভেঙে প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার (৪ আগস্ট) দুপুরের পর তালা ভেঙে হল গেটে মিছিল করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন বাধা দেয়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হলের তালা ভাঙা ছিল তাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ। এর অংশ হিসেবেই তারা হলে হলে তারা ভাঙছেন।

এ সময় বাহিরে থাকা অন্যান্য শিক্ষার্থীদের হলে আসার আহ্বান জানিয়েছেন তারা। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, মাস্টার দা সূর্য সেন হল, বিজয় একাত্তর হল, সলিমুল্লাহ মুসলিম হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ও কবি জসীম উদ্দীন হলে এই চিত্র দেখা গেছে।

তালা ভাঙাকালীন আন্দোলনকারীদের ‘ভেঙে দে রে ভেঙে দে, হলের তালা ভেঙে দে’ স্লোগান দিতে দেখা গেছে। এর আগে  শনিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিউদ্দিন রনি জানান, আগামীকালের মধ্যে প্রতিটি হলের তালা খুলে দিতে হবে। যদি খুলে না দেওয়া হয় তাহলে ঢাবিসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়-কলেজের হলে আমরা উঠে পড়বো। আমরা হলের তালা ভাঙবই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ