1. singairnews@gmail.com : singairnews.com :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:৫৬|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

রুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ১১, ২০২৪,
রুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ক্যাম্পাসে সম্পূর্ণভাবে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে রাাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন। শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সিন্ডিকেটের ১০৫তম (জরুরি) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ৪৪ (৪) ও ৪৪ (৫) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

অন্য আরেক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব শিক্ষার্থীর সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং তার কোনো অঙ্গ সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

এর আগে সব প্রকার দলীয় রাজনীতি বন্ধসহ ১২ দফা দাবি জানিয়েছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। শনিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রুয়েট ভিসি বরাবর পাঠানো এক চিঠিতে এসব দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ