1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০০|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

নিরপরাধ শিক্ষার্থী হয়রানি হলে সহযোগিতার আশ্বাস ববি প্রশাসনের

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ৩, ২০২৪,
নিরপরাধ শিক্ষার্থী হয়রানি হলে সহযোগিতার আশ্বাস ববি প্রশাসনের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে কোনো নিরপরাধ ও সাধারণ শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাদের সার্বিক সহযোগিতার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে প্রক্টর ড. মো. আবদুল কাইউম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হয় তাহলে প্রক্টর অফিসের সহকারী প্রক্টর ড. মোহাম্মদ মাহফুজ আলম এবং মো. ফরহাদ উদ্দীনের সঙ্গে যোগাযোগের জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয়, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বানও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ